ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন স্থানে পাদুকা বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্য উপজেলার দরবেশপুর ইউনিয়নের মধ্য দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উপহারস্বরূপ পাদুকা বিতরণ করা হয়। 

দুটি প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ। 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি রামগঞ্জ উপজেলা ছদর মাওলানা কুতুব উদ্দিন আফসার, মধ্য দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইসমাইল হোসাইন, উত্তর দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মুহাম্মদ মাহবুবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন রামগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ আল-আমিন, দরবেশপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আবরার জামিল ফাহিমসহ ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠনের ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী সৌজন্যে উপজেলায় মোট ২২ হাজারের অধিক পাদুকা বিতরণ করা হবে এবং এই পাদুকা বিতরণ অব্যাহত থাকবে।