লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবের উদ্যেগে রামগঞ্জ প্রেস ক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটিকে বরণ ও সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি:

রামগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরি (২০২৩-২০২৪) কমিটির সদস্যদের লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন হেলাল।
রামগঞ্জ প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে বরণ ও সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক কালবেলা লক্ষ্মীপুর প্রতিনিধি মীর ফরহাদ হােসেন সুমন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য নাজিম উদ্দিন রানা, রেজাউল করীম পারভেজ, রামগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এস এম বাবুল বাবর, সাবেক সাধারণ সম্পাদক একে এম মিজানুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ন সাধারণ সম্পাদক পাটোয়ারী হােসেন শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল প্রমূখ।
এসময় লক্ষ্মীপুর ও রামগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।