র‍্যাবের অভিযানে ৩কোটি টাকার হেরোইনসহ ১ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের  মাদকবিরোধী অভিযানে তিনকোটি টাকার হেরোইনসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
১৭ই জানুয়ারী শনিবার রাত ১টার সময় র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত  ব্যক্তি এবরান আলী,( ৫৫) তিনি দীর্ঘদিন ধরে  মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। অভিযানে তার নিজ বসতবাড়ী থেকে ৩ দশমিক ১কেজি অবৈধ মাদক হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকার বেশি। উদ্ধারকৃত হেরোইন ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।