সংবেদনশীল ও অসাম্প্রদায়িক গঠনে শান্তির পদে যাত্রা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

সুজন শেখ খানসামা, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলায় সংবেদনশীল ও অসাম্প্রদায়িক গঠনের শান্তির পথে যাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ অক্টোবর) বিকাল ৫ টার দিকে খানসামা আস্তা যুব ফোরামের আয়োজনে হিন্দু, মুসলিম, বোদ্ধ খ্রিস্টান সবাই আমরা মানুষ এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা চত্বর থেকে খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে  উপজেলা গেটে শান্তির পথে যাত্রা শেষ হয়। 

 শান্তির পথে যাত্রায়  উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার ডেমোক্রেসিস ওয়াচের সমন্বয়কার কামরুল জামান।  দিনাজপুর ডেমোক্রেসিচ ওয়াচের সিনিয়র অফিসার নাফিসা সাদাব। আরো উপস্থিত ছিলেন যুব ফোরামের সকল সদস্য।

সর্বদলীয় সম্প্রীতি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধসহ শান্তির বার্তা নিয়ে  পদযাত্রার আয়োজন করেছে  খানসামা উপজেলা শাখার আস্তা যুব ফোরাম।