রায়পুরে বিশেষ অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-এ বিশেষ অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআই মহিউদ্দিন আহমদের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে খোরশেদ আলমের বসতঘরে তল্লাশি চালিয়ে ১৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক খোরশেদ আলম দক্ষিণ কেরোয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম সৈয়দ আহাম্মদ।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।