রায়পুরায় জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মো. তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা :

রায়পুরায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস-২০২৪ পালিত পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান এর সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৪ জয়িতাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।

অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সমাজ উন্নয়নে পুরস্কার পান কাকলি তালুকদার, সফল নারী জননী পুরস্কার পান সাহিদা রবি, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে পুরস্কার পান বিনা বেগম, অর্থনৈতিক সাফল্যে পুরস্কার পান বিলকিস  আহমেদ।