রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ  ও মসজিদে অনুদান প্রদান 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার(৬ মার্চ ) সকাল ১০টায় নোয়াগাঁও ইউনিয়নের ৯ ওয়ার্ড  পানিয়ালা হইতে  ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন  বাংলাদেশ কম্পিউটার সমিতির(বিসিএস) সভাপতি ও স্মার্ট টেকনোলজিস(বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(এমডি)শিল্পপতি,, শিক্ষাবিদ মোহাম্মদ জহিরুল ইসলাম।এসময়ে সাথে উপস্থিত ছিলেন জেলা সেচ্চাসেবকদলের নেতা সাইফুল ইসলাম, পৌরযুবদলের সদস্য রায়হান,রাছেল,কামল হোসেন সহ স্হানীয় বিএনপিও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। 

এরপর আশারকোটা, হোটাটিয়া,শৈরশৈই, নোয়াগাঁও, সাদেরখীলসহ প্রতিটি ওয়ার্ডে  ২৫০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এছাড়াও জয়দেবপুর পশ্চিমপাড়া জামে মসজিদ ও জয়দেবপুর তালিমুল কোরআন মাদ্রাসা সহ কয়েকটি মসজিদ ও মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করেন।

এভাবে পর্যাক্রমে  উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা  ইফতার সামগ্রী বিতরণ করবেন   স্মার্ট ফাউন্ডেশন।