নাটোর জেলার চারটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাটোর প্রতিনিধিঃ

জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নাটোরের চারটি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

নাটোর -১ ( লালপুর, বাগাতিপাড়া )

জামায়াত মনোনীত লালপুর উপজেলা আমীর এবং লালপুর উপজেলা সাবেক  ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আবুল কালাম আজাদ।নাটোর ২- (নাটোর সদর- নলডাঙ্গা ) মনোনীত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নাটোর জেলার  নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী।নাটোর-৩ (সিংড়া) মনোনীত হয়েছেন জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান ।

নাটোর-৪ (গুরুদাসপুর -বড়াইগ্রাম)  জামায়াত মনোনীত সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা মাওলানা মোঃ আব্দুল হাকিম।এদিকে, সংসদ সদস্য প্রার্থী হিসেবে নাটোর জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দলটির তৃণমূলের নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নাম ঘোষণার পর থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রার্থীদের ছবি পোস্ট করে দলের তৃণমূলের নেতাকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন।