
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা: সাংবাদিকদের অধিকার রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রামগঞ্জে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”–এর ১৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ ও সাধারণ সম্পাদক জাকির এইচ সুমনের সুপারিশে মোঃ খায়রুল আলম রফিক ও খায়রুল ইসলাম আল আমিন নতুন কমিটি অনুমোদন করেন। এতে দৈনিক সংবাদ সারাবেলা–এর রামগঞ্জ প্রতিনিধি মোঃ ছায়েদ হোসেন সভাপতি এবং দৈনিক মাতৃভূমির খবর–এর রামগঞ্জ প্রতিনিধি মোঃ নুরু নবী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
অনুমোদিত কমিটি আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ ও প্রচার সম্পাদকসহ অন্যান্য পদে স্থানীয় বিভিন্ন দৈনিকে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের প্রতি হওয়া হুমকি, হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
