রামগঞ্জে শিক্ষার্থীদের জন্য সুখবর- জননী বাসে হাফ ভাড়া চালু! 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত দাবি পূরণ হয়েছে। শিক্ষার্থীদের জননী বাসে হাফ ভাড়ার ব্যবস্থা চালু হয়েছে। 

রোববার  সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শিক্ষার্থী প্রতিনিধি- বাস মালিক সমিতি এবং প্রশাসনের সমন্বয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। 

নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈধ স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা জননী বাসে হাফ ভাড়ায় যাতায়াত করতে পারবেন। তবে শুক্রবার এই সুবিধা কার্যকর থাকবে না বলে জানান বাস কতৃপক্ষ। 

ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা জানান, যদি হাফ ভাড়া নিয়ে কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হন- তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ‘রামগঞ্জ অভিযোগ বক্স- বা পেইজ ‘রামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এ অভিযোগ জানালে আমরা দ্রুত ব্যবস্থা নেব।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এর কার্যকর বাস্তবায়ন আশা করছেন।