
আলামিন : রংপুর নগরীর স্টেশন রোডে অবস্থিত আজাদ হোমিও হল দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবায় আস্থা অর্জন করে আসছে। অভিজ্ঞ চিকিৎসক ডা. মোঃ আকতার হোসেন (বাদল)–এর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই রোগীদের সেবায় সুনাম ধরে রেখেছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শুরু থেকেই সঠিক চিকিৎসা ও রোগীকেন্দ্রিক সেবার কারণে এলাকায় পরিচিতি পায় এই চিকিৎসাকেন্দ্রটি। সময়ের সঙ্গে সঙ্গে এর সুনাম ছড়িয়ে পড়েছে আশপাশের বিভিন্ন জেলায়ও। প্রতিদিনই দূরদূরান্ত থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন এবং অনেকে সুফল পাচ্ছেন বলে জানিয়েছেন।
চিকিৎসাকেন্দ্রটিতে উন্নতমানের হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে শ্বেতপ্রদর, চর্মরোগ, গ্যাস্ট্রিক, পুরুষ ও নারীদের হরমোনজনিত সমস্যা, হাঁপানি, শ্বাসকষ্ট, নাকের পলিপাস, টিউমার, অর্শ (পাইলস), ফিস্টুলা, কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা রোগ।
রোগীদের ভাষ্য, দীর্ঘদিনের ভোগান্তিপূর্ণ রোগ থেকেও এখানে চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থতা পেয়েছেন। সেবার মান, চিকিৎসকের আন্তরিকতা এবং তুলনামূলক পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতির কারণে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা বেড়েছে।
ডা. মোঃ আকতার হোসেন (বাদল) বলেন, “সততা ও দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। রোগীর সুস্থতাই আমাদের অগ্রাধিকার।”
স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা দেওয়ার কারণে আজাদ হোমিও হল সাধারণ মানুষের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের আশা, ভবিষ্যতেও এই সেবার ধারা অব্যাহত থাকবে।
