মোবাইল কে কেন্দ্র করে যুবককে মারধর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর ভুতা সাকিনে ছিদ্দিক মিয়ার সমাজে আলীর মুদি দোকানের সামনে রাস্তার পাশে এমন ঘটনা ঘটে। যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত যুবক হলেন- সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ডাব ব্যাবসায়ী আবুল কাশেম। 

গত বুধবার দুপুরে সদর উপজেলার চর ভুতা এলাকার সাকিনে ছিদ্দিক মিয়ার সমাজে এ ঘটনা ঘটে। 

সেখানে আবুল কাশেমকে বেধড়ক পিটিয়ে  আহত করে ফেলে রাখা হয়। স্থানীয়রা  আহতদের উদ্ধার করে সদর হসপিটালে ভর্তি করেন।

আবুল কাশেম কে ৬ আগস্ট সদর হসপিটালে এনে চিকিৎসা দেওয়া হয়। যার ব্যবস্তা পত্র নং ৬৫৮০/০৩। 

পরবর্তীতে এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২/৩ জন কে বিবাদী করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মামুন মাঝি ও আলমগীর। 

এ বিষয়ে সদর মডেল থানার ওসি জানান, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।