কেরানীগঞ্জে চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

উদ্ধার তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ● মো. ইমরান হোসেন ইমু : ঢাকা জেলার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি চোরাইকৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল পাঁচটা ১৫ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশে ডিবি (দক্ষিণ)–এর অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার তিনজন হলেন— শারমিন আক্তার ওরফে খুশি (২৬), মো. সবুজ (৩৫) ও সালেহা ওরফে সালে (৬০)। তিনজনই বর্তমানে তেঘরিয়া আর্মি ক্যাম্প এলাকায় বসবাস করতেন।

ডিবি পুলিশের সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার শারমিন আক্তারের বিরুদ্ধে একটি এবং মো. সবুজের বিরুদ্ধে তিনটি পূর্বের মামলা রয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলোর মালিকানা যাচাই করতে সিডিএমএসে পরীক্ষা করা হয়েছে।

ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা (নম্বর ০৯, তারিখ ০৫/১১/২০২৫) দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩২৮/৩৭৯/৪১১/৩৪ ধারায় রুজু করা হয়েছে। পরদিন গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।