
মেহেরপুর, মামুনুর রশিদ: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিআরআই) মেহেরপুরের আয়োজনে চুয়াডাঙ্গার হোটেল শহীদ প্যারেজে মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদার করার প্রথম সংশোধিত প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে।
ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন ইঅজও-এর মহাপরিচালক ড. আব্দুল্লাহ ইউসুফ আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ড. আশরাফ উদ্দিন আহমেদ, বাড়ি সেবা ও সরবরাহ উইং এর পরিকল্পনা ও মূল্যায়ন পরিচালক মোঃ মাজহারুল আনোয়ার, যশোর ও ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকবৃন্দ, চুয়াডাঙ্গা উপপরিচালক মাসুদুর রহমান সরকার এবং জেলা ব্রিজ প্রত্যয়ন অফিসার নুরুল ইসলাম।
প্রধান অতিথি ড. আব্দুল্লাহ ইউসুফ আকন্দ বলেন, “ইঅজও-এর মাধ্যমে সাধারণ মানুষ আধুনিক কৃষিতে সহজেই পদার্পণ করতে পারবে। লক্ষ্য আগামীতে প্রতিটি উপজেলায় কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা।”
