মিয়ানমার থেকে ভেসে আসা টেকনাফ সমুদ্রে দুজনের মৃতদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

মিয়ানমার থেকে ভেসে আসা কক্সবাজারের টেকনাফ সমুদ্রে থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ সদস্যরা। রোববার ৯ জুন সন্ধ্যায় টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া ও খুরেরমুখ নামক এলাকায় আলাদাভাবে সমুদ্রে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। তবে তাদের পরচিয় শনাক্ত করা যায়নি।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস জানান, ‘সন্ধ্যায় টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়া ও খুরের মুখে সমুদ্রে ভেসে আসে লাশ দুটি। পরে খরর পেয়ে আমরা স্থানীয়দের সহতায় মৃতদেহ দুটি উদ্ধার করি। তবে তাদের পরনে হাফ পেন্ট ও কালো টিশার্ট ছিল। এছাড়া শরীরের বিভিন্ন অংশে তেঁতু ছিল।’

তিনি বলেন, ‘অর্ধগলিত হওয়ায় মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি।  ধারনা করা হচ্ছে মৃতদেহ দুটি মিয়ানমার থেকে ভেসে এসেছে। তবু আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মৃতদেহ দুটি ময়ানা তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।’