“মাহিগঞ্জ চেকপোস্টে উদ্ধার হলো হারানো অটো, গ্রেপ্তার—সাদ্দাম ও সুমন”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

আলামীন রংপুর : রংপুরের মাহিগঞ্জ এলাকায় চেকপোস্ট থেকে হারিয়ে যাওয়া একটি অটো উদ্ধার করেছে ধাপ পুলিশ ফাঁড়ি। 

এ ঘটনায় অটোসহ মো. সাদ্দাম হোসেন জসীম ও সুমন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জিয়াউর রহমান জিয়ার তৎপরতায় এ অভিযান পরিচালিত হয়।

 অভিযানের সময় গ্রেপ্তারকৃতরা অটোচুরির বিষয়টি জবানবন্দিতে স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

অটো উদ্ধারের পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুলিশের সফল অভিযানের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোচুরির কারণে সাধারণ চালকরা দীর্ঘদিন আতঙ্কে ছিলেন। চুরি যাওয়া অটো উদ্ধারের পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করায় এলাকাবাসীসহ অটোচালক দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জিয়াউর রহমান জিয়া জানান, “আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি। অপরাধ করে কেউ পার পাবে না। জনগণের সহযোগিতায় ভবিষ্যতেও অপরাধ দমন অব্যাহত থাকবে।”