মানোন্নীত অটোমেটেড ভূমিসেবা নিয়ে লক্ষ্মীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মানোন্নীত অটোমেটেড ভূমিসেবা কার্যক্রমে দক্ষতা বাড়াতে লক্ষ্মীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা হয়।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (অ: দা:) মো. মেজবা উল আলম ভূঁইয়া।

কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও উপ-সহকারী ভূমি কর্মকর্তারা অংশ নেন। 

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এতে সেবাগ্রহীতারা যেমন সুবিধা পাবেন, তেমনি ভূমি ব্যবস্থাপনাও আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে লক্ষ্মীপুর রাজস্ব প্রশাসন।