মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন–২০২৬ উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট রংপুর বিভাগীয় দাওয়াতী মিশন সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

রংপুর প্রতিনিধি: মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন–২০২৬ ইং উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট রংপুর বিভাগীয় উদ্যোগে দাওয়াতী মিশন সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় মূল্যবোধ জাগ্রতকরণ, শান্তি ও মানবকল্যাণের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোরশেদ আলম খোকন, সহকারী প্রেস সচিব, চেয়ারম্যান জাকের পার্টি ও সংসদ সদস্য প্রার্থী, রংপুর–৪ আসন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ব ইসলামী সম্মেলন মানবতার মুক্তি, নৈতিকতা ও শান্তির শিক্ষা দেয়। ছাত্রসমাজকে ইসলামের সঠিক আদর্শে গড়ে তুলতে জাকের পার্টি ছাত্রফ্রন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, জাকের পার্টি ছাত্রফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি। তিনি বলেন, “ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে সংগঠিত ছাত্র আন্দোলনের বিকল্প নেই। রংপুর বিভাগে আজকের এই দাওয়াতী মিশন সভা ও র‍্যালি সেই লক্ষ্যেরই অংশ।”

দাওয়াতী মিশন সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জাকের পার্টি ছাত্রফ্রন্টের নেতাকর্মী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ব ইসলামী সম্মেলন–২০২৬ সফল করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।