মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের সার্বিক সফলতা কামনায় দোয়া-মিলাদ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ০১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে চামরদানী জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও সুনামগঞ্জ–১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের সার্বিক সফলতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোগী ছিলেন চামরদানী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরিদ মড়ল।

মাহফিলে মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বলেন,

“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও সুনামগঞ্জ–১ আসনের জনগণের সেবা করতে কামরুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ তাঁর সকল প্রচেষ্টা সফল করুন।”

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ওয়ার্ড নেতা ফরিদ মড়ল। মিলাদ ও দোয়া শেষে প্রায় ৫০০ মুসল্লির মাঝে তবারক (বিরানি প্যাকেট) বিতরণ করা হয়।