টঙ্গী পূর্ব থানায় এনসিপির ২৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৬ সদস্য বিশিষ্ট এ কমিটিতে কামাল হোসেনকে আহ্বায়ক এবং মঈন আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (১১ মে) রাতে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর শাখার ফেসবুক পেজে কমিটি প্রকাশ করা হয়। এতে মহানগর শাখার আহ্বায়ক হোসাইন আল মামুন এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষর করেন।

ঘোষিত কমিটি অনুযায়ী, ৬ মাস মেয়াদি এ কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনজন যুগ্ম সদস্য সচিব, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক এবং ১২ জন সদস্য রাখা হয়েছে।

নবগঠিত কমিটির সদস্য সচিব মঈন আহম্মেদ বলেন, কেন্দ্রীয় ও মহানগর নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “দল আমাদের ওপর যে গুরুদায়িত্ব দিয়েছে, আমরা তা ঐক্যবদ্ধভাবে পালন করে দেশ গঠনে কাজ করব।”