
নিজস্ব প্রতিবেদক ঃ
আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস পবিত্র মাহে রমজান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত। প্রতিবছর ঈদ আমাদের জন্যে নিয়ে আসে অনাবিল আনন্দ। ধনী, দরিদ্র,অসহায়,বিত্তবান ও স্বাবলম্বী সকলের জন্যই ঈদ এক পরম আনন্দের বার্তা নিয়ে আসে।
তাই পবিত্র ঈদুল ফিতরে দেশ-বিদেশে অবস্থানরত ভোরের পত্রিকার অসংখ্য পাঠক,পাঠিকা, রাজনীতিবিদ,বুদ্ধিজীবী,আইনজীবী,সকল গণমাধ্যমের সম্পাদক ও কর্মী,সাংবাদিক,শিক্ষাবিদ শিক্ষক,শিক্ষানুরাগী,শিল্পপতি,ব্যবসায়ী,পেশাজীবী,সমাজসেবী,সংগঠক,সাংস্কৃতিক কর্মী,সুধী,শুভাকাংখীসহ সকল পেশার মানুষকে জানাই ভোরের পত্রিকার সহসম্পাদক মোঃ শফিক তপাদার এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
এ ছাড়া ভোরের পত্রিকার সকল সংবাদকর্মী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি রইলো আমার অকৃত্রিম ভালোবাসা ও অভিনন্দন। আগামি চলার পথে আপনারা আমাদের সাথেই থাকবেন–এ প্রত্যাশাই করছি।
