
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার দালাল বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মেসার্স কাশেম আয়রন’-এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের প্রোপাইটার আবুল কাশেম।
সোমবার (২৯ জুন) দুপুরে নিজ প্রতিষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন।
সংবাদ সম্মেলনে আবুল কাশেম বলেন, “আমার প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে এবং ব্যবসায়িক সম্মান ক্ষুণ্ণ করতে তারা নানা অপপ্রচার চালাচ্ছে। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানাই এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
আবুল কাশেম আরও বলেন, “মেসার্স কাশেম আয়রন দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। সাধারণ মানুষ আমাদের ওপর আস্থা রাখেন। কিন্তু ভিত্তিহীন সংবাদ প্রচারের ফলে সামাজিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমার ব্যবসায়িক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।”
তিনি উল্লেখ করেন, ঘটনার সত্যতা যাচাই না করেই কোনো কোনো গণমাধ্যমে একতরফা সংবাদ প্রচার করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। অবিলম্বে এই ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবি করেন তিনি।
