বেগমগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পাঁচ বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে। রোববার (৩ মে) বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পুনর্বাসনে পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মো. বরকত উল্লাহ বুলু বলেন, যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সম্প্রতি পাঁচ বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে।