
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়।
পরে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা সভাপতি শামছুল করিম খোকন, সহসভাপতি হোসেন চৌধুরী ও আহসান উল্লাহ তুহিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা সহসভাপতি রাশেদুল ইসলাম, মানবাধিকার কর্মী নুর মোহাম্মদ, মোহাম্মদ মিজানুর রহমান, রবিউল সানি আকাশ, শাহ সাফায়াত উল্লাহ কাদেরী ও মো. জসিম উদ্দিনসহ অন্যরা।
বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বাড়াতে নিয়মিত উদ্যোগ নেওয়া জরুরি। সকল নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র এবং সমাজ উভয়কেই সক্রিয় ভূমিকা রাখতে হবে।
