বিএনপিতে যারা বিভাজন সৃষ্টি করতে চায় ,তারা আসলে আওয়ামী লীগের বি-টীম : বিএনপির উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের কচুয়ায় শ্রমিকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে পাথৈর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন । 

এ সময় প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিএনপিতে যারা বিভাজন সৃষ্টি করতে টায় , তারা আসলে আওয়ামী লীগের বি-টীম। ওই মহলটি বিএনপির দু:সময়ে দলীয় কর্মকন্ড থেকে দুরে থেকে এখন দলের সুসময়ে এসে নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের এসব কর্মকান্ড কঠিনভাবে প্রতিহত করতে তিনি দলীয় নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন। আমরা সংগঠনকে দুর্বল করতে দিবনা। বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কচুয়ায় বিএনপি এক ও অভিন্ন। আমরা এক ও অভিন্ন থেকে দলের বিজয় নিশ্চিত করতে কাজ করছি। তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা থেকে অব্যাহতি পেয়ে খুব সহসায় বীরের বেশে দেশে ফিরবেন।

কচুয়া উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মাতাব্বরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান,সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাঠান,সাবেক সাধারন সম্পাদক অ্যাড.মকবুল হোসেন মিয়াজী,উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার,সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন,সদস্য সচিব অ্যাড.মাসুদ প্রধান,পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেন, শ্রমিক দল নেতা সুমন মিয়া,ইমাম হোসেন,বিতারা ইউনিয়ন শ্রমিক দলের নেতা আমির হোসেন প্রমূখ। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম,বিতারা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী,পৌর ছাত্র দলের সাধারন সম্পাদক মো. রোমান হোসাইনসহ বিএনপিও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।