ফায়দাবাদ আছগারুল উলুম আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

উত্তরা প্রতিনিধি, ঢাকা : রাজধানীর দক্ষিণখান এলাকার ফায়দাবাদ আছগারুল উলুম আলিম মাদ্রাসা মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ খন্দকার বোরহান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেদী হাসান।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা শফি আহম্মেদ বাবু, সাবেক সভাপতি সৈয়দ আরজ আলী, আব্দুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।