পৌরসভায় টিসিবি’র পন্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার কচুয়াা পৌরসভায় টিসিবি’র পন্য বিতরনের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার কচুয়া পৌরসভার ১ হাজার ৬’শ ৭৪ উপকারভোগী পরিবারের মাঝে টিসিবির পন্য চাল,ডাল ও তৈল বিতরণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম সরদার। 

উপকারভোগী প্রতিটি পরিবার ৫ কেজি করে চাল,২কেজি মশারীর ডাল ও ২লিটার সোয়াবিন তৈল ৪শত ৭০ টাকা দরে বিতরণ করা হয়। এ সময় তদারকী কর্মকর্তা উপসহকারি প্রকৌশলী মাসুদ আলম, পৌরসভার প্রধান সহকারি নাসির আলম নসু, কর নির্ধারক মহসিন মিয়া,কর আদায়কারী শীতল চন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন।