পিরোজপুরে তিন আসনে ১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

প্রতিবেদক: হাসান মামুন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে এ পর্যন্ত মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার আগেই পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত অধ্যক্ষ আলমগীর হোসেন মনোনয়নপত্র জমা দেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুর-১ আসনে ২ জন, পিরোজপুর-২ আসনে ৭ জন এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।