নারীদের স্বাবলম্বী করতে কলম মার্কায় ভোট দিনঃ মহিলা মেম্বার প্রার্থী জনাবা রুমা আক্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

স্টাফ রিপোর্টার :

আসন্ন বড়খেরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী,সমাজসেবী ও নারীনেত্রী রুমা আক্তার কলম প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।

প্রচার-প্রচারণায় সাড়া পাচ্ছেন ব্যাপক ভাবে। সাধারণ ভোটাররা তাকে পছন্দের প্রতীক কলম মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতিও দিচ্ছেন।

এলাকাবাসীর সেবা করার প্রত্যয়ে ও নির্যাতিত নারীদের পাশে থেকে কাজ করতে চান জনাবা রুমা আক্তার।

বড়খেরী ইউনিয়ন পরিষদদের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী জনাবা রুমা আক্তার জানান, আমি এলাকার নারীদের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করবো। আমি নির্যাতিত নারীদের পাশে থেকে কাজ করতে চাই। নির্বাচিত হলে এলাকার নারীদের স্বাবলম্বী করতে এবং এলাকার উন্নয়নে কাজ করব।

রুমা আক্তার মহিলা মেম্বার পদে নির্বাচিত হবেন বলে কতটুকু বিশ্বাসী? এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি মানুষের যেকোন ডাকে সাড়া পাচ্ছি । এলাকার নির্যাতিত নারীদের পাশে দাঁড়িয়ে সেবা করতে চাই। তাই এলাকার মানুষ আমাকে তাদের সেবা করতে কলম মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

মহিলা মেম্বার প্রার্থী জনাবা রুমা আক্তার বড়খেরী ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগীতা কামনা করেছেন।