নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নিল জাকের পার্টি ছাত্রফ্রন্ট কচুয়া উপজেলা!

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

কে এ সৌরভ খাঁন, নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়া থানার নবাগত কর্মকর্তা থানা ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিল এর সাথে জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর পক্ষ থেকে কচুয়া উপজেলার ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দের শুভেচ্ছা বি‌নিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঘটিকায় জাকের পার্টি ছাত্রফ্রন্ট কচুয়া উপজেলার পক্ষ থেকে নবাগত কচুয়া থানা ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলিলকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

কচুয়া থানা ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলীল কচুয়া উপজেলার ছাত্রফ্রন্টের উদ্দেশ্যে বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছে। কচুয়া থানায় নতুন দায়িত্ব পালনকালে আমার অর্জিত সুনাম অক্ষুন্ন রাখতে চাই। আমরা পুলিশ বাহিনী সকল শ্রেণি-পেশার মানুষের সহায়তায় আইন শৃংখলা রক্ষায় কাজ করতে চাই।’

জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁদপুর (উঃ) জেলার সভাপতি মোহাম্মদ মোরশেদ সরকারের পক্ষ থেকে জেলার সাংগঠনিক সম্পাদক ও কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. মাছুম বিল্লাহ বলেন, কচুয়া উপজেলার মানুষ শা‌ন্তি‌প্রিয় এখানে রাজনৈতিক কোন্দল ও চাঁদাবাজী নেই। নিজেদের যে কোনো সমস্যায় পুলিশ প্রশাসনের প্রধান হিসেবে থানা ইনচার্জ সহায়তা কামনা করেন।

এ সময় জাকের পার্টি ছাত্রফ্রন্ট কচুয়া উপজেলার পক্ষে জেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক মো. মাছুম বিল্লাহ সহ ছাত্র ফ্রন্টের কচুয়া উপজেলার নেতাকর্মীরা উপ‌স্থিত ছিলেন।