
বগুড়ার ধুনটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের কমিটি গঠন ও অফিস উদ্বোধন হয়েছে। শুক্রবার বাদ জুম’আ উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে এ অফিস উদ্বোধন হয়।
উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি খলিলুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পেশাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
উপজেলা পেশাজীবী সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, সহকারি সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, নিমগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মহসিন আলী, সাধারণ সম্পাদক হযরত আলী। এর আগে মাওলানা আব্দুল্লাহ আল মুতির কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে মশিয়ুর রহমান শাপলা কে সভাপতি ও বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী কমিটির আংশিক ঘোষণা করে। এসময় ধুনট উপজেলা ও নিমগাছি ইউনিয়ন জামায়াত ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
