ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ দিন আগে

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার | সুনামগঞ্জের ধর্মপাশায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদের সঞ্চালনায় সভায় জুলাই মাসে আত্মদানকারী শহীদ ও যোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের আন্দোলনে শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা বলেন, দেশের জন্য শহীদদের এই রক্তদান আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পরে জুলাই যোদ্ধা মো. বজলু মিয়ার সহধর্মিণী আশা মণিসহ উপস্থিত সকলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন—ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সু্বীধ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম।

এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, নুরুল ইসলাম বিএসসি, কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার ও মো. নেহাল উদ্দিন। এছাড়া যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির ও শাহ কামাল মির্জা, কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম মোর্শেদ খোকন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল হক মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।