দেয়ালিকা উৎসবে জুলাই-আগস্ট বিপ্লবের চিত্র

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য কে নিয়ে লক্ষ্মীপুর জেলায় প্রায় দুই শতাধিক মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা আয়োজন করেছে দেয়ালিকা উৎসব।

বুধবার সকালে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা হলরুমে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠিত হয়েছে। 

উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র।

শিক্ষার্থীরা দেয়ালিকার মাধ্যমে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ বিভিন্ন  আন্দোলন-সংগ্রামের চিত্র তুলে ধরেছেন।

জেলা প্রশাসকসহ অতিথিরা দেয়ালিকাগুলো ঘুরে ঘুরে দেখেন।

জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, এই দেয়ালিকা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার অসাধারণ প্রকাশ ঘটেছে।