বাকৃবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের  ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়  আন্ডার গ্র‍্যাজুয়েট প্রোগ্রামের আওতায় স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ময়মনসিংহ কেন্দ্রের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১থেকে দুপুর সাড়ে ১২টায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবছর অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান  অনুষদ এবং পশুপালন অনুষদের আওতাধীন ৩ টি অঞ্চলে মোট ২২টি কক্ষে সর্বমোট ১২৯৬ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনার বিপরীতে ১১৪৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন,  উপস্থিতির হার ৮৮.৪২%।

ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের  বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল  হক ভূঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক , রেজিস্ট্রার  কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক প্রফেসর ড. মো: আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ,জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং  গণমাধ্যমের প্রতিনিধিগণ।ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া  সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে এবার বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার্থীর উপস্থিতি প্রায় ৮৯ ভাগ। এখানে  সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ডিন কাউন্সিলের আহবায়ক  প্রফেসর ড. মো: জয়নাল আবেদীন ডিন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ বাকৃবি এবং ইউনিট সমন্বয়কারী হিসেবে ছিলেন প্রফেসর ড. মো: তাজ উদ্দীন   ডিন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ,বাকৃবি। বাংলাদেশের মোট ৮ টি বিভাগে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।