দূতী সাহিত্য নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

আলামীন, রংপুর : পরিবেশ রক্ষায় ও সবুজায়নের লক্ষ্যে “দূতী সাহিত্য নিকেতন” কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট, প্রখ্যাত লেখিকা সওদা খানম মিনু। তিনি নিজের হাতে অপরাজিতা গাছসহ নানা প্রজাতির গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলামীন এবং ইঞ্জিনিয়ার আহসান হাবীব। তারা সবাই মিলে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।