
রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর : নাটোরের বড়াইগ্রামে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটো মোবাইলস লিমিটেডের খুচরা বিক্রেতা ও সাব-ডিলারদের নিয়ে ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বনপাড়ায় একটি রেষ্টুরেন্টের হলরুমে স্বপন ইলেকট্রনিক্সের উদ্যোগে স্থানীয় এই ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এর হেড অব সেলস মাকসুদুর রহমান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী জোনের এজিএম তারিক চৌধুরী, জেনারেল ম্যানেজার রাজু আহমেদ এবং স্বপন ইলেকট্রনিক্সের কর্ণধার স্বপন প্রামাণিক। সভায় নাটোর, পাবনার ও নওগাঁর অর্ধশতাধিক খুচরা বিক্রেতা ও সাব-ডিলার অংশ নেন।
অনুষ্ঠানে যমুনা পণ্যের বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। যমুনা ইলেকট্রনিক্সকে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানান কর্মকর্তারা। আগামী ঈদুল আজহা উপলক্ষে যমুনার পণ্যে বিশেষ উপহারের অফার চালু থাকবে বলেও জানানো হয়। এসময় খুচরা ব্যবসায়ীরা মাঠপর্যায়ের তাদের অভিজ্ঞতা, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরেন।
সর্বোচ্চ যমুনার পন্য বিক্রি করায় প্রথম স্থান অধিকার করেন নাটোরে জালশুকা বাজারের মেসার্স কাজল ইলেকট্রনিক, দ্বিতীয় স্থান অধিকার করেন পাবনার চাটমোহরের মমি ট্রেডার্স এবং ৩য় স্থান অধিকার করেন নওগাঁর আত্রাইয়ের উৎস ইলেক্ট্রনিক। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খুচরা বিক্রেতাদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
