
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার আসন্ন লাহারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৯ নং ওয়়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে নিজ গ্রামে জনগণের সঙ্গে চা দোকানে এবং হাট-বাজারে পুনরায় মেম্বার প্রার্থী হিসেবে দোয়া চান সকলের কাছে এ কে এম মাসুদ।
এ কে এম মাসুদ বলেন, দুর্নীতিকে বিদায় দিয়ে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়তে চাই। সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ঘুনেধরা ৯ নং ওয়়ার্ড বাসীকে নতুন রুপ উপহার দিতে চাই।
মেম্বার প্রার্থী এ কে এম মাসুদ বলেন, জনতা সাড়া দিচ্ছে, জনতা কথা বলছে, জনতা শুনছে, জনতা স্বপ্ন দেখছে, বারবার প্রতারিত জনতা শেষ বারের মতো আশার আলোও দেখছে। আমি আপনাদের প্রমাণ করে দেবো, জনতার এবারের স্বপ্নটা মিথ্যে ছিল না ছিল বাস্তব।
মনে রাখবেন জনতার ভালোবাসার আরেক নাম এ কে এম মাসুদ। কথা ও কাজের মিলই এ কে এম মাসুদকে এই ক্ষেতের এলাকা হতে অন্য উচ্চতায় নিয়ে গেছে।
তিনি আরো জানান, গত ২০১১ সাল থেকে শুরু করে ২০২৪ সালে করোনা ভাইরাসের মধ্যে দিয়ে, ওয়়ার্ডের অসহায় গরীব মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিয়েছি ১০কেজি করে চাল, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতার কার্ড, ভিজিএফ, দুঃস্থমাতার কার্ড মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন কাজে সেবা করা।
আমি পুনরায় মেম্বার নির্বাচিত হলে মেম্বার আমি নয়, মেম্বার হবে ওয়়ার্ডের প্রতিটা জনগণ। আপনারা সকলে নিজে নিজেকে মেম্বার মনে করবেন।
ওয়ার্ডের একজন নাগরিক হিসেবে আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকতে চাই। আপনারা আমার পাশে থাকলে ওয়়ার্ড কে এগিয়ে নিতে চাই এবং নিব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা আর ভালোবাসা থাকলে সকল দুর্নীতিকে বিদায় করে দেখিয়ে দিতে চাই ওয়়ার্ডবাসীকে।
৯ নং ওয়়ার্ডকে আধুনিক ওয়়ার্ড হিসেবে গড়ে জনতার স্বপ্নকে বাস্তবায়ন করা এবং জনতাকে ভিন্নরুপে নতুন আধুনিক ওয়়ার্ড হিসেবে উপহার দেয়ার লক্ষেই আমি মেম্বার প্রার্থী নির্বাচন পুনরায় করচ্ছি।
তিনি সর্বশেষ একটি কথা জনগণের সামনে তুলে ধরে বলেন, আপনারা যদি আমাকে একবার মেম্বার নির্বাচিত করেন, আর আমি যদি সেবার মাধ্যমে আপনাদের ন্যায্য অধিকার অসহায় দুস্থ গরিব মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে না পারি, তাহলে আর কোন দিন আপনাদের সামনে মেম্বারের জন্য ভোট চাইতে আসবো না, এই আমার প্রতিজ্ঞা রোইল আপনাদের সামনে।
তবে গত দুই বছর যাবৎ যেভাবে আপনাদের পাশে থেকে অসহায়দের ন্যায্য অধিকার আদায় করে দিয়েছি, পরবর্তীতেও আমি আপনাদের পাশে থেকে ন্যায্য অধিকার আদায় করে সেবা করে যেতে চাই এবং করে যাব যাবই ইনশাআল্লাহ।
