দুর্নীতি নিজে করবো না, প্রতিরোধ গড়ে তুলবো: ইউএনও কমলনগর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে কমলনগরে আলোচনা সভা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে কমলনগর উপজেলা পরিষদ স্পন্দন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পাঠ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, “কোনো দপ্তরে দুর্নীতি হয় না তা বলা যাবে না। তবে আমাদের উচিত যে জায়গায় থাকি, সেখান থেকে দুর্নীতি নিজে বন্ধ করা এবং প্রতিরোধ গড়ে তোলা। আমরা অফিসে গেলে ধৈর্যহারা হয়ে অনৈতিক সুবিধার জন্য অপেক্ষা না করে কিছু অর্থ দিতে চাই। তাই সমাজে দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটিকে বাস্তব, সামাজিক ও পারিবারিকভাবে প্রতিরোধ করতে হবে।”

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই আলোচনা সভার সভাপতিত্ব করেন দুর্নীতিপ্রতিরোধ কমিটি সভাপতি মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, এবং সঞ্চালনা করেন কমলনগর উপজেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলি মিঠু, একাডেমিক সুপারভাইজার আনোয়ার ফারভেজ, উপ-সহকারি প্রকৌশলী আবুল বাশার নয়নসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা।