দক্ষিণ কোরিয়ায় বিতর্কিত সাবেক প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দীর্ঘদিনের প্রচেষ্টার পর তদন্তকারীরা তাকে আটক করতে সক্ষম হয়েছেন।

ইউন সুক ইওলকে গ্রেপ্তার করতে প্রথমে বাধা দেয় তার নিরাপত্তা বাহিনী, প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস (পিএসএস)। যদিও আগের অভিযান ব্যর্থ হয়েছিল, এবার তদন্তকারীরা সফল হয়েছেন। 

এর আগে, গত ডিসেম্বর দেশটির পার্লামেন্ট তাকে রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসিত করেছে। 

সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করায় তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

গ্রেপ্তারের আগে ইউন আদালতের জারি করা সমন উপেক্ষা করে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতায় অস্বীকৃতি জানিয়েছেন। 

প্রথম গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ শেষ হলেও নতুন মেয়াদ বাড়িয়ে তাকে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানা গেছে।