তেওয়ারীগঞ্জে মিনি পিকআপ উল্টে গ্লাস ভাঙচুর, অল্পের জন্য রক্ষা পেল চালক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

মামুন হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে ডিপ কলের পাইপ বহনকারী একটি মিনি পিকআপ উল্টে গেছে। তবে এতে কেউ আহত হননি। দুর্ঘটনায় গাড়িটির সামনের ও পাশের গ্লাস ভেঙে যায়।

আজ রোববার বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিনি পিকআপটি ডিপ কলের পাইপ নিয়ে তেওয়ারীগঞ্জ থেকে পাশের এলাকায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পড়ে। পরে স্থানীয়রা গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে, কারণ এতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার বিষয়ে চালক জানান, রাস্তা সংকীর্ণ ও খানাখন্দে ভরা থাকায় গাড়ির ভারসাম্য হারিয়ে উল্টে যায়।