হবিগঞ্জের শাহজিবাজারে নিখোঁজের ২দিন পর যুবকের লাশ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মীর দুলাল, (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে উপজেলার শাহজিবাজার গ্যাস ফিন্ডের তেলের ট্র‍্যাংক থেকে নিখোঁজ এর দুই দিন পরে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় মাধবপুর থানার পুলিশ উপজেলার শাহজিবাজার এলাকার গ্যাস ফিল্ডের একটি তেলের ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করে।

উদ্ধার লাশের পরিচয় হলো মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মো: জলিল মিয়ার ছেলে তফছির মিয়া (৩২)।

পরিবারসূত্রে জানা যায়, মোঃ তফছির পেট্রোবাংলার হবিগঞ্জ গ্যাস ফিল্ডে কাজ করতেন।

রবিবার প্রতিদিনের মতো সকাল ৮ ঘটিকার দিকে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড় হয়।

এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি।

মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, সকালে গ্যাস ফিল্ডের লোকজন একটি তেলের ট্যাংকে তফছির মিয়ার মৃতদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।