ঢালাও মামলা আমাদের বিব্রত করে : আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি মামলা হতো। এখন সত্যিকার ভুক্তভোগী লোকজন ঢালাওভাবে মামলা দায়ের করছে। 

ঢালাও মামলার মারাত্মক প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটি আমাদের অত্যন্ত বিব্রত করে। 

রাজধানীর ফুলবাড়িয়ায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যায় বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, ২০০৮ সালে একটি আইন তৈরি হয়েছিল। সেটি পরে আইনে রূপান্তরিত হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকার এসে সেটিকে আর আইনে রূপান্তরিত করেনি। 

আমরা ওই আইনটি আরও বেশি যুগোপযোগী করার জন্য তাদের সহায়তা চেয়েছি, পরবর্তী যে নিয়োগ হবে তা যাতে আমরা আইনের ভিত্তিতে করতে পারি।