
ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির ১৩২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার এ কমিটি ঘোষণা করা হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিটির পরিচিতি তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা।
অ্যাডভোকেট এবিএম হামিদুল মিসবাহকে সভাপতি ও অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন একজন বিচারপতিসহ ১৫ জন।
কমিটির আটজন সহ-সভাপতি হলেন-অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূইয়া, অ্যাডভোকেট গাজী মো. মহসীন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল কাদের ভূঁইয়া, অ্যাডভোকেট আহসান উল্লাহ, অ্যাডভোকেট মিয়া মো. কাওসার আলম সমীর, অ্যাডভোকেট শাহ আলম ইকবাল ও অ্যাডভোকেট আতাউর রহমান।
কমিটির তিন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক রাজু, মুহাম্মদ তফাজ্জল হোসেন পাটোয়ারী ও আহসানুল হক চৌধুরী টিটু।
কমিটিতে অ্যাডভোকেট ফেরদৌসি আক্তার কল্পনাকে অর্থ সম্পাদক ও প্রজ্ঞা তাপসী খানকে সহ-অর্থ সম্পাদক করা হয়েছে।
আটজন সহ-সাধারণ সম্পাদক হলেন-অ্যাডভোকেট ড. নুরুন নাহার নুপুর, এস এম আবুল কালাম আজাদ, জিসান মাহমুদ, আশিকুর রহমান, বশির উল্লাহ, দেলোয়ার হোসেন, শাহ নেওয়াজ শুভ ও অ্যাডভোকেট খালেদ মোশাররফ রিপন।
কমিটিতে উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছেন-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেদওয়ান রানজীব, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক আরিফুল হক রোকন, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ বেলায়ত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন রুমেল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন তরফদার।
