জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

জেলা প্রতিনিধি : গতকাল শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ  জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে- অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ,এন,এম,ওয়াসিম ফিরোজ, জেলা সমাজসেবা উপ-পরিচালক উম্মে কুলসুম, সিভিল সার্জন, ডাঃ এ,ক,এম,শাহাবুদ্দিন, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন,জুলাই যোদ্ধা প্রতিনিধি ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা । 

অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন,  এই ফ্যাসিস সরকার ও তার সহযোগীদের,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, ইতিমধ্যে বিচার কার্যক্রম শুরু হয়েছে। সেই পরিপেক্ষিতে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে, পরাজিত শক্তি, ফ্যাসিস সরকারের সহযোগী সমর্থকরা, দেশে যেনো কোনভাবেই অস্থিতিশীল  পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে জেলার সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান এবং জেলার সরকারি কর্মকর্তা  সমাজের সকল পেশাজীবী মানুষের সহযোগিতা কামনা করেন।

 অনুষ্ঠানে   চলচ্চিত্র প্রদর্শন আলোচনা সভা,  শহীদ পরিবারের প্রতি সমবেদনাসহ সকল জুলাই  শহীদদের শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনা করা হয়।