
পিরোজপুর প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সেবার মান উন্নয়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পিরোজপুর সার্কেলের উদ্যোগে এক গণশুনানির আয়োজন করা হয়।
সোমবার (৪ আগস্ট) দুপুরে বিআরটিএ পিরোজপুর কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ পিরোজপুরের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোবারক হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক ফরিদ শেখ, সার্জেন্ট খাইরুল ইসলামসহ পরিবহন মালিক, চালক প্রতিনিধি এবং সেবাগ্রহীতা সাধারণ জনগণ।
বক্তব্যে সহকারী পরিচালক মোবারক হোসেন বলেন,“আপনারা আপনাদের সমস্যা ও অভিজ্ঞতাগুলো আমাদের সামনে উপস্থাপন করুন।
আমাদের দায়িত্ব হলো এসব সমস্যা সমাধান করে সেবাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করে তোলা।”
তিনি আরও জানান, বিআরটিএ’র আওতায় রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও পরীক্ষা গ্রহণসহ মোটরযান-সম্পর্কিত সকল সেবা নিয়মিতভাবে পিরোজপুর অফিস থেকে প্রদান করা হচ্ছে।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা বিআরটিএ’র বিভিন্ন সেবা নিয়ে তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। কর্মকর্তারা সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির আশ্বাস দেন
বক্তারা সড়ক নিরাপত্তা ও যানবাহন চলাচলের নিয়ম-কানুন সম্পর্কেও সচেতনতামূলক আলোচনা করেন।
