নাটোরের বড়াইগ্রামে কৃষক-কৃষাণীদের নিয়ে উঠান বৈঠক  অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গড়মাটি এলাকায় পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কৃষিকাজে উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই কৃষি উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সজীব আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাহাদি হাসান বলেন, কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও লাভজনক কৃষিপদ্ধতি বাস্তবায়ন সম্ভব। তিনি মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুসরণ করার আহ্বান জানান।

এ সময় গড়মাটি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা তারিখ বিন আমিনসহ গোপালপুর  কলোনির ৩০ জন কৃষক ও কৃষাণী এবং নওগ্রাম কৃষি উন্নয়ন সমিতির ৩০ জন মোট ৬০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।