জামালগঞ্জে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জামালগঞ্জে জেন্ডার সচেতনতা বৃদ্ধি ও সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) জামালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় পিপলস ফোরাম ফর গুড গভার্নেন্স (পিএফজি) ও ওয়েভ সদস্যরা অংশগ্রহণ করেন।

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় আলোচনা হয় জেন্ডার ও সেক্স, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য এবং এসব সমস্যা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে।

প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা ও কুদরত পাশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজি অ্যাম্বাসেডর আব্দুল মান্নান তালুকদার, আলেয়া বেগম, সমন্বয়কারী আব্দুল মালেকসহ পিএফজি সদস্য আব্দুল খালেক, নাজিম উদ্দিন, আলী হোসেন, খালেদা আক্তার, আল-আমীন, অঞ্জন পুরখায়স্থ, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, সামিয়া আখি, বেবী রানী, অর্চণা দাস এবং নারী শান্তি সহায়ক দলের সদস্য সুরমা বেগম, মমতা রানী, রূপালী, কল্পনা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, “নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে হলে সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। জেন্ডার সচেতনতা কেবল একটি ধারণা নয়, এটি টেকসই শান্তি ও সমতার ভিত্তিতে সমাজ গঠনের অন্যতম শর্ত।”