চাঁপাইনবাবগঞ্জে হাদী হত্যা বিচারের দাবিতে  বিক্ষোভ মিছিল  

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ: ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বীর শহীদ শরীফ উসমান হাদী ভাইয়ের হত্যার দ্রুত বিচার ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা  শহরের শান্তি মোড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ শরীফ উসমান হাদী ভাইয়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন এবং বলেন, শহীদ শরীফ উসমান হাদী ভাই দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। তাঁর হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও দ্রুত বিচার না হলে জনগণের ক্ষোভ আরও তীব্র হবে বলেও তারা হুঁশিয়ারি দেন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রহীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাব্বির, যুগ্ন আহ্বায়ক সাকির আহমেদ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

মিছিলটি  শান্তি মোড় থেকে শহরের গুরুত্বপূর্ণ জায়গা প্রদিক্ষন করে বিশ্বরোড মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে ২০ মিনিট ব্লকেড কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।  এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।