চাঁদপুরের নারী মুক্তিযোদ্ধা বদরুন নাহার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

ছবি : ভোরের পত্রিকা

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতা পদকপ্রাপ্ত চাঁদপুরের নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছেন।তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ১২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিক আলম পলাশ।

জানা যায়, সৈয়দা বদরুন নাহার চৌধুরী ১৯৫০ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশী চিকিৎসক ও সমাজ হিতৈষী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সেবায় অনন্য অবদানের জন্য ২০১২ সালে তাকে ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে’ স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।

এদিকে ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরীর দ্রুত সুস্থ্যতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চাওয়া হয়েছে।