চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় সভার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

 

  • মোঃ শফিক তপাদার :

বুধবার  ২০ মার্চ  চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান এঁর সভাপতিত্বে চাঁদপুর জেলার উন্নয়ন সমন্বয় সভার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদের সঞ্চালনায় সভায় আরো অংশগ্রহণ করেন চাঁদপুর জেলার সিভিল সার্জন জনাব ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) জনাব সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: মনোয়ার  হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভা মেয়র জনাব মো: জিল্লুর রহমান জুয়েল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব ড. সাফায়েত আহাম্মদ সিদ্দিকী, এনএসআই উপপরিচালক জনাব দেওয়ান মোহাম্মদ মনোয়ার, জেলার বিভিন্ন দফতর প্রধান/প্রতিনিধি,  সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবর্গ এবং অন্যান্য। 

সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দফতরের আন্ত:সমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিধান্ত গৃহীত হয়।